Rajabhat Khawa

Rajabhat Khawa

July মাসের প্রথম অর্ধে, কাজের জন্য যেতে হলো, রাজাভাতখাওয়া। স্টেশনের কাছে কাজ ছিল, হাতে একটু সময় ও ছিল। একটু ঘুরে দেখলাম রেল স্টেশন আর আশেপাশের গ্রামের ভিতর। এত সুন্দর রেল স্টেশন, পরিষ্কার , ছিমছাম। জঙ্গলের ভিতর দিয়ে ট্রেন লাইন, ধারণা ছিল না , এত ট্রেন চলে ওই লাইন এ। প্রায় ঘন্টা খানেকের ভিতর একটা মাল গাড়ি, 3 টি এক্সপ্রেস ট্রেন আর একটা লোকাল দেখলাম।

স্টেশন এর লাগোয়া একটা coach resturant চলেছে। অনেক লোকাল লোক জন দেখলাম দুপুরে রেস্টুরেন্ট এ খেতে আসে। আর ট্রেন আর যাত্রী তো আছেই। খুব সুস্বাদু খাবার পরিবেশন করে Rail Coach Resturant।

রাজাভাতখাওয়া, Buxa Tiger Reserve এর সব থেকে নিকটবর্তী রেল স্টেশন। এই জায়গার নাম করণ এর একটা ঐতিহাসিক গল্প আছে, সেটা বেশ সুন্দর, সেটা আর এখানে দিলাম না।