July মাসের প্রথম অর্ধে, কাজের জন্য যেতে হলো, রাজাভাতখাওয়া। স্টেশনের কাছে কাজ ছিল, হাতে একটু সময় ও ছিল। একটু ঘুরে দেখলাম রেল স্টেশন আর আশেপাশের গ্রামের ভিতর। এত সুন্দর রেল স্টেশন, পরিষ্কার , ছিমছাম। জঙ্গলের ভিতর দিয়ে ট্রেন লাইন, ধারণা ছিল না , এত ট্রেন চলে ওই লাইন এ। প্রায় ঘন্টা খানেকের ভিতর একটা মাল গাড়ি, 3 টি এক্সপ্রেস ট্রেন আর একটা লোকাল দেখলাম।